একতা ডেস্কঃ রাশিয়া শীতকালীন অভিযানে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে আঘাত হেনেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি একে “রাশিয়ার নিষ্ঠুরতম অভিযান’ বলে আখ্যায়িত করেছেন। প্রেসিডেন্টের অভিযোগ, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ইউক্রেনের জনগণের দুর্ভোগ বাড়ানোর উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে।
বৃহস্পতি ও শুক্রবার, রাশিয়া ২০০টিরও বেশি ড্রোন এবং ৯৪টি ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে আক্রমণ চালায়। এতে লক্ষ লক্ষ মানুষ বিদ্যুৎ গ্যাস এবং পানি সরবরাহ থেকে বঞ্চিত হয়েছে। এক লাখ ৩৭ হাজারের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছে।
মার্কিনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে এই আক্রমণ প্রতিহত করার বিষয়ে জেলেনস্কি হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে, মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ৫০০ মিলিয়ন ডলারের সহযোগিতা প্যাকেজ পাঠিয়েছে, যার জন্য জেলেনস্কি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই শীতকালে রাশিয়ার এমন ধ্বংসাত্মক অভিযান যুদ্ধকবলিত ইউক্রেনের জন্য নতুন এক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।

Leave a Reply