1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

রাশিয়ার স্বীকৃতি পেল আফগানিস্তান ও সিরিয়ার নেতৃত্বকে

  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৮ গননা করুন

একতা ডেস্কঃ রাশিয়া সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত গোষ্ঠীগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে নতুন আইন পাস করেছে। গত ১৭ ডিসেম্বর, মঙ্গলবার রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমায় আইনটি পাস হয়। এর ফলে আফগানিস্তানের তালেবান ও সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথ খুলে গেল মস্কোর। গতকাল ১৮ ডিসেম্বর, বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, দেশটির আইন অনুযায়ী, কোনো গোষ্ঠী সন্ত্রাস-সম্পর্কিত কার্যকলাপ বন্ধ করলে আদালতের আদেশে তাদের রাশিয়ার নিষিদ্ধ ‘সন্ত্রাসী সংগঠনের’ তালিকা থেকে বাদ দেওয়া হবে।

আফগানিস্তানের তালেবান সরকার এখনো কোনো দেশের স্বীকৃতি পায়নি। ২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে তালেবান সরকার বৈশ্বিক স্বীকৃতির অপেক্ষায় রয়েছে। তবে ক্ষমতা নেওয়ার পর রাশিয়া ধীরে ধীরে তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বক্তব্যে বলেছিলেন, তালেবান এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার সহযোগী। ১৫ ডিসেম্বর, সোমবার রাশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল চেচনিয়ার নেতা রমজান কাদিরভ সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস)-কে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দেওয়ার আহ্বান জানান। এই গোষ্ঠী চলতি মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে। তালেবান ২০০৩ সালের ফেব্রুয়ারিতে এবং সিরিয়ার এইচটিএস ২০২০ সালে রাশিয়ার নিষিদ্ধ সংগঠনের তালিকায় যুক্ত হয়েছিল। নতুন এই আইন পাসের মাধ্যমে রাশিয়া আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন কৌশল গ্রহণ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews