1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

রাশিয়া আটকে দিল মার্কিন বি-৫২ বোমারু বিমান

  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৮৫ গননা করুন

একতা ডেস্কঃ রাশিয়ার যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমানের পথ আটকে দিল। বাল্টিক সাগরসংলগ্ন রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলের কাছে যুক্তরাষ্ট্রের দুটি বি-৫২ বোমারু বিমান রাশিয়ার যুদ্ধবিমানের বাধার মুখে পড়েছে। ২৬ নভেম্বর, মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, সোমবার যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত একটি সামরিক মহড়ার সময় এ ঘটনা ঘটে। বাল্টিক সাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান দুটি ফিনল্যান্ডের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছিল। এই মহড়ার একপর্যায়ে সেগুলোকে বাধা দেয় রাশিয়ার দুটি সু-২৭ যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ড দুই দেশই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের ১ হাজার ৩৪০ কিলোমিটারের সীমান্ত রয়েছে।

সাম্প্রতিক সময়ে রাশিয়া-যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বেড়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার ভেতরে হামলা চালায়। এর পাল্টা জবাবে মস্কো ইউক্রেনের বিভিন্ন স্থানে মধ্যপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই প্রেক্ষাপটে সোমবারের ঘটনা নতুন করে উত্তেজনা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার যুদ্ধবিমানের বাধা দেওয়ার ধরন সামরিকভাবে পেশাদার ছিল এবং তা নিরাপদ বলেও মনে হয়েছিল। সে জন্য বাধা পেয়েও যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলো পূর্বপরিকল্পিত পথ পরিবর্তন করেনি।

ফিনল্যান্ডের বিমানবাহিনী জানিয়েছে, এই মহড়া তাদের প্রতিরক্ষা সক্ষমতা আরও উন্নত করতে পরিচালিত হয়েছে। এ মহড়ার বিষয়ে ফিনল্যান্ডের বিমানবাহিনী রয়টার্সকে একটি বিবৃতি দিয়েছে। তবে মহড়ার সময় রাশিয়ার বাধা দেওয়ার বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এর পরের বছর ফিনল্যান্ড ন্যাটোর সদস্যপদ লাভ করে। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই ফিনল্যান্ড কিয়েভের প্রতি শক্ত সমর্থন দিয়ে আসছে। ইউক্রেনের পাশে থাকা পশ্চিমা দেশগুলোর সঙ্গে ফিনল্যান্ডের এই যৌথ মহড়া রাশিয়ার সঙ্গে উত্তেজনা আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews