1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

রাশিয়া তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দিল

  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ গননা করুন

একতা ডেস্কঃ রাশিয়া তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিলো। ১৭ এপ্রিল, বৃহস্পতিবার রুশ সুপ্রিম কোর্টের এক রায়ে তালেবানের ওপর দুই দশকের বেশি সময় ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। রায় কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবে। এই পদক্ষেপের ফলে তালেবান শাসিত আফগানিস্তানের সঙ্গে রাশিয়ার স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক গড়ার পথ খুলে গেল। যদিও এখনও পর্যন্ত তালেবান সরকারকে কোনো দেশই আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবে রাশিয়া ধীরে ধীরে গোষ্ঠীটির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর বলেছিলেন, তালেবান এখন সন্ত্রাসবিরোধী যুদ্ধে রাশিয়ার মিত্র হিসেবে কাজ করছে। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তালেবান কর্তৃপক্ষ এই পদক্ষেপকে আফগানিস্তান ও রাশিয়ার মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন হিসেবে দেখছে। কাবুলে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভের সঙ্গে সাক্ষাৎকালে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরো এগিয়ে নেওয়ার একমাত্র বাধা দূর হয়েছে। রাশিয়া ২০০৩ সালে তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছিল।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানসহ মধ্যপ্রাচ্যে ইসলামিক জঙ্গিগোষ্ঠীগুলোর হুমকি মোকাবিলায় রাশিয়া তালেবানের সহযোগিতা প্রয়োজন বলে মনে করছে। ২০২৪ সালের মার্চে মস্কোর বাইরের একটি কনসার্ট হলে ইসলামিক স্টেটের (আইএস) হামলায় ১৪৫ জন নিহত হওয়ার পর নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। রুশ গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, হামলার পেছনে ছিল আইএসের আফগান শাখা আইএসআইএসকে।

তালেবানের দাবি, তারা আফগানিস্তানে আইএস নির্মূলে কাজ করছে। তবে পশ্চিমা দেশগুলো বলছে, তালেবানের নারী অধিকার লঙ্ঘনের কারণে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পথ এখনও বন্ধ। তালেবান নারীদের স্কুল-কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে, পাশাপাশি পুরুষ অভিভাবক ছাড়া বাইরে চলাফেরার ওপরও কঠোর নিষেধাজ্ঞা জারি রেখেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews