1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

রুশ প্রেসিডেন্ট পুতিন ক্ষমা চাইলেন

  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২২৭ গননা করুন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

একতা ডেস্কঃ রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া আজারবাইজান এয়ারলাইনসের বিমানটি ভূপাতিত করেছে আর ‘দুঃখজনক ঘটনাটির’ জন্য ক্ষমা চেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল শনিবার এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, ‘(প্রেসিডেন্ট) ভ্লাদিমির পুতিন রাশিয়ার আকাশসীমায় ঘটা দুঃখজনক ঘটনাটির জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। এ ঘটনায় যারা নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি তিনি গভীর ও আন্তরিক সমবেদনা প্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।’

গত বুধবার আজারবাইজানের রাজধানী বাকু থেকে প্রতিবেশী রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় চেচনিয়া প্রজাতন্ত্রের রাজধানী গ্রজনিতে যাচ্ছিল ফ্লাইট জে২-৮২৪৩। তবে রাশিয়ার ওই অঞ্চলের কয়েকটি শহরে ইউক্রেনীয় ড্রোন হামলা হচ্ছে, এমন খবরের ভিত্তিতে বিমানটিকে অন্য দিকে পাঠিয়ে দেওয়া হয়। সেটি পাশের কাস্পিয়ান সাগর পার হয়ে কয়েক শ মাইল দূরের কাজাখস্তানের আকতাউ বিমানবন্দরের দিকে যায়, কিন্তু শহরটির কয়েক কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয় এবং তাতে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews