1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

রুশ সেনারা ইউক্রেনের পক্ষে যুদ্ধে থাকা যুক্তরাজ্যের নাগরিককে ধরেছে

  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৮০ গননা করুন

একতা ডেস্কঃ রুশ বাহিনী কুরস্ক অঞ্চলে ইউক্রেনের পক্ষে যুদ্ধ করার সময় এক সাবেক ব্রিটিশ নাগরিককে আটক করেছে। জেমস স্কট রাইস অ্যান্ডারসন নামের ওই ব্যক্তি চার বছর ব্রিটিশ সেনাবাহিনীতে স্বেচ্ছাসেবক যোদ্ধা হিসেবে কাজ করেছেন। টেলিগ্রাম ভিডিওতে দেখা গেছে, রাইস চেয়ারে বসে আছেন, হাত পেছনে বাঁধা। যুদ্ধের পোশাক পরা এক ব্যক্তি চেয়ারে বসে তার সম্পর্কে বিস্তারিত জানাতে বলছেন। সেখানে রাইস জানাচ্ছেন, টেলিভিশনে যুদ্ধের খবর দেখার পর ইউক্রেনে আসার সিদ্ধান নেন। তবে এটি একটি বোকা সিদ্ধান্ত ছিল।

অ্যান্ডারসনের বাবা স্কট অ্যান্ডারসন দ্য ডেইলি মেইলকে জানিয়েছেন, তার ছেলেকে রুশ সেনারা আটক করেছে বলে ইউক্রেনীয় কমান্ডার তাকে অবহিত করেছেন। তিনি ছেলেকে ইউক্রেনের সামরিক বাহিনীর সাথে যোগ না দিতে বোঝানোর চেষ্টাও করেছিলেন। ছেলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত উল্লেখ করে তিনি বলেন, আমার ছেলে আমাকে বলেছে, তারা (রুশ বাহিনী) বন্দীদের নির্যাতন করে। আমি খুব ভয় পাচ্ছি, তাকেও নির্যাতন করা হবে। ভিডিওতে তাকে খুব ভীত দেখাচ্ছিল। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা আটকের প্রতিবেদন দেখেছে। খবর পাওয়ার পর রাইসের পরিবারকে সহায়তা করা হচ্ছে। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস একটি সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, রাইস অ্যান্ডারসন নামের একজনকে যুক্তরাজ্যের ভাড়াটে সৈন্য’ হিসেবে বন্দি করা হয়েছে। তাকে রাশিয়ার অভ্যন্তরে কুরস্ক অঞ্চল থেকে বন্দী করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews