1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

রোহিঙ্গারা এখন বাংলাদেশি পাসপোর্টে

  • রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৯ গননা করুন

একতা ডেস্কঃ রোহিঙ্গারা একের পর এক বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে পাড়ি দিচ্ছেন। কয়েক দশকে কমপক্ষে ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্টে সৌদিতে প্রবেশ করেছেন। যাদের সবাই কাগজকলমে অবৈধ ‘বাংলাদেশি’ হিসেবে সৌদি আরবে বসবাস করছেন। বাংলাদেশি হিসেবে শুধু বসবাস নয়, তারা জড়িয়ে পড়ছেন নানান অপকর্মে। ফলে বাংলাদেশিদের নিয়ে বিরূপ ধারণা সৃষ্টি হচ্ছে সৌদির নাগরিকদের মধ্যে। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ১০ বছর আগে সৌদি আরব গেছেন পবিত্র নগরী মক্কার আল মিসফালাহ এলাকার ইমাদাত আল জাহাব হোটেলের কর্মচারী শফিউল্লাহ। তিনি বলেন, ‘সাড়ে ৪ লাখ টাকা খরচ করে সৌদি আরব এসেছি। আকামা নেওয়ার পর আর নবায়ন করিনি। এখন চেষ্টা করছি আমার পরিবারের অন্য সদস্যদেরও নিয়ে আসার।’

নব্বইয়ের দশকে বেশ কিছু রোহিঙ্গাকে শরণার্থী হিসেবে নেয় সৌদি সরকার। তারা শরণার্থী মর্যাদা এবং সুযোগ-সুবিধা পাচ্ছেন সৌদি সরকারের পক্ষ থেকে। কিন্তু সৌদি সরকার শরণার্থী হিসেবে নেওয়া বন্ধ করলেও থামেনি রোহিঙ্গাদের সৌদি যাত্রা। তারা বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করেই যাচ্ছেন সৌদিতে। গত তিন দশকে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে কমপক্ষে ৫ লাখ রোহিঙ্গা প্রবেশ করেছেন সৌদি আরবে। এসব রোহিঙ্গার সিংহভাগই অবৈধভাবে অবস্থান করছেন মক্কা এবং মদিনার বিভিন্ন এলাকায়। সৌদি আরবের আইন অনুযায়ী- সৌদিতে বিদেশি শ্রমিকদের কফিলের (সৌদি নাগরিক) অধীনে থাকতে হয়। কফিলের অধীনে বিদেশি শ্রমিকদের আকামা (কাজের অনুমতি) দেয় সৌদি সরকার। কিন্তু বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে পাড়ি জমানো রোহিঙ্গারা সৌদি আরবে এসে পালিয়ে যান কফিলের কাছ থেকে। ভিসা অনুযায়ী যে এলাকায় থাকার কথা, সেখানে অবস্থান না করে চলে যান রোহিঙ্গা-অধ্যুষিত এলাকায়। আকামা অনুযায়ী করেন না কাজ। তারা চলে যান আগে থেকেই সৌদিতে অবস্থান করা রোহিঙ্গাদের কাছে। এমনকি পরে আকামাও নবায়ন করেন না।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews