ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ রাঙামাটির লংগদু উপজেলায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মাইনিমুখ মন্দির টিলায় অবস্থিত শ্রী শ্রী হরি মন্দির পরিদর্শন করেছেন লংগদু জোনের জোন কমান্ডার। এ সময় মন্দিরের পূজার প্রস্তুতি, সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি পূজা আয়োজনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।
সোমবার (১২ অক্টোবর) অনুষ্ঠিত এ পরিদর্শনে জোন কমান্ডার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। মন্দিরের পূজা আয়োজন ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার জন্য তাঁর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সেনাবাহিনীর এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্দির পরিচালনা কমিটির সদস্যরা। পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মন্দির পরিচালনা কমিটির সদস্যরা উৎ উপস্থিত ছিলেন।
এ সময় জোন কমান্ডার পার্বত্য চট্টগ্রামের লংগদুতে বসবাসরত সব সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্ব দেন। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply