1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

লক্ষ্মীপুরে গ্রেপ্তার হলেন হত্যাসহ ২০ মামলার আসামি

  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১২৪ গননা করুন

একতা ডেস্কঃ লক্ষ্মীপুরে হত্যাচেষ্টা মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ইউসুফ প্রকাশ মোবারক হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার বিরুদ্ধে লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন থানায় হত্যাসহ নানা অপরাধে আরও ২০টি মামলা রয়েছে। গত বুধবার দিবাগত রাত ৮টার দিকে রায়পুরের সোনাপুর ইউনিয়নের সিকদার রাস্তার মাথা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ইউসুফ রায়পুরের কেরোয়া ইউনিয়নের দক্ষিণ কেরোয়া মোল্লারহাট এলাকার মিজি বাড়ির আবুল কাশেমের ছেলে।

র‍্যাব জানায়, ২০১০ সালের ২৮ সেপ্টেম্বর সদর মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় আদালত ইউসুফকে ৫ বছরের সাজা দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। তার বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলা সদর থানা, রায়পুর থানা, চন্দ্রগঞ্জ থানা, রামগঞ্জ থানা এবং ডিএমপি, ঢাকার পল্টন থানা, মিরপুর থানাসমুহে হত্যা, হত্যার চেষ্টা, ডাকাতি, চুরি, মাদক ও প্রতারণাসহ ২০টি মামলা রয়েছে। র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু জানান, গ্রেপ্তার এড়ানোর লক্ষ্যে ইউসুফ দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন।

র‍্যাব তাকে গ্রেপ্তারে গোয়েন্দা কার্যক্রম শুরু করে। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে রায়পুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নিজেকে সাজাপ্রাপ্ত আসামি বলে স্বীকার করেছেন। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews