1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

লঘুচাপের কারণে সারাদেশে ৫ হাজারের বেশি মোবাইল টাওয়ার বন্ধ

  • শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৮৬ গননা করুন

একতা ডেস্কঃ সারাদেশেই টেলিযোগাযোগসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে। বিদ্যুৎ-বিভ্রাটের কারণে পাঁচ হাজারের বেশি মোবাইল টাওয়ার (বিটিএস) বন্ধ হয়ে গেছে। এতে দেশের বিভিন্ন এলাকায় মোবাইল নেটওয়ার্কে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তাঁর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি জানান, ঝড়-জলোচ্ছ্বাস ও বিদ্যুৎ-বিভ্রাটের ফলে মোবাইল নেটওয়ার্ক বিপর্যস্ত হয়ে পড়েছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে টেলিযোগাযোগ খাতের কর্মকর্তা-কর্মচারীরা ও পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি স্থলভাগে উঠে এসে এখন লঘুচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে শুক্রবার দিনভর এবং শনিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

শুক্রবার দেশের অন্তত পাঁচটি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফয়েজ আহমদ তৈয়্যব তাঁর পোস্টে আরও জানান, বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ-এই সব অঞ্চলে মোবাইল নেটওয়ার্কে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews