1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

লাতিন আমেরিকার পাঁচ দেশের নাগরিকরা ভিসা ছাড়াই চীনে যেতে পারবেন

  • সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৬০ গননা করুন

একতা ডেস্কঃ চীন প্রথমবারের মতো ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিয়েছে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের নাগরিকদের জন্য। ২০২৫ সালের ১ জুন থেকে ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু ও উরুগুয়ের নাগরিকরা ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবেন এবং সর্বোচ্চ ৩০ দিন দেশটিতে অবস্থান করতে পারবেন। এই নীতিটি পরীক্ষামূলকভাবে কার্যকর থাকবে ৩১ মে ২০২৬ পর্যন্ত।

চীনের পররাষ্ট্র দফতরের ঘোষণায় জানানো হয়, নতুন ভিসামুক্ত নীতির আওতায় ভ্রমণ, ব্যবসা, আত্মীয়-পরিজনের সঙ্গে সাক্ষাৎ, সাংস্কৃতিক আদান-প্রদান ও ট্রানজিট- এসব উদ্দেশ্যে চীন সফরে কোনও ভিসার প্রয়োজন হবে না। এর ফলে এখন চীনে একতরফাভাবে ভিসামুক্ত প্রবেশাধিকার পাওয়া দেশের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩। এই পদক্ষেপকে ‘উচ্চমাত্রার উন্মুক্ততার প্রতি প্রতিশ্রুতি’র প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বলছেন, দূরত্ব ও ভিসা জটিলতার কারণে লাতিন আমেরিকার সঙ্গে চীনের জনগণের যাতায়াত আগে সীমিত থাকলেও নতুন নীতির মাধ্যমে সেই দূরত্ব কমবে।

চীনের আনহুই আন্তর্জাতিক অধ্যয়ন বিশ্ববিদ্যালয়ের স্প্যানিশ শিক্ষিকা ও চিলির নাগরিক ক্যারোলিনা আরায়া বলেন, এই ভিসামুক্ত নীতির ফলে আমার বাবা-মার পক্ষে চীন আসা অনেক সহজ হবে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি তাদের স্বাগত জানানোর জন্য।

আর্জেন্টিনার ফরেন রিলেশনস কাউন্সিলের কারোলা র‍্যামন বলেন, ছাত্র বিনিময়, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে চীন ও আর্জেন্টিনার সহযোগিতা বাড়ছে। নতুন এই ভিসানীতির ফলে শুধু আর্জেন্টিনা নয়, পুরো লাতিন আমেরিকার সঙ্গে চীনের মানুষের সম্পর্ক আরও গভীর হবে। চীন-লাতিন আমেরিকা বাণিজ্য সম্পর্কও গত এক দশকে দ্বিগুণ হয়েছে এবং ২০২৪ সালে এই বাণিজ্যের পরিমাণ ৫০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। চীনা বৈদ্যুতিক গাড়ি এখন লাতিন আমেরিকায় জনপ্রিয়, আর চিলির চেরি ও আর্জেন্টিনার গরুর মাংস চীনের ঘরে ঘরে ব্যবহৃত হচ্ছে।

চীনের তথ্যানুযায়ী, ২০২৪ সালে ভিসামুক্ত নীতির আওতায় ৩৯ লাখ ৩০ হাজার মানুষ দেশটিতে প্রবেশ করেছেন, যা আগের বছরের তুলনায় ১২০০ শতাংশ বেশি। শুধু মে মাসের ‘মে ডে’ ছুটিতেই ভিসা ছাড়া চীন ভ্রমণ করেছেন ৩ লাখ ৮০ হাজার মানুষ, যা গত বছরের তুলনায় প্রায় ৭৩ শতাংশ বেশি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews