1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

লাদেনের মতো গোপনে ভিডিও বার্তা দিচ্ছেন শেখ হাসিনা

  • বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৪৩ গননা করুন

একতা ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, শেখ হাসিনা এখন ওসামা বিন লাদেনের মতো গোপনে ভিডিও বার্তা দিচ্ছেন। বৃহস্পতিবার মে দিবস উপলক্ষে বরিশালে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে আয়োজিত এক বিশাল শ্রমিক সমাবেশে তিনি এস মন্তব্য করেন।

রিজভি দাবি করে বলেন, শেখ হাসিনার নামে ২২৭টি মামলা রয়েছে এবং এর সবকটিই হত্যাকাণ্ড সংশ্লিষ্ট, যা বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম দ্বারা নিশ্চিত হয়েছে। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে একটি অবাধ-সুষ্ঠ নির্বাচন কবে করা যায়, তার তারিখ সুনির্দিষ্ট করা এবং জনগণের মধ্যে ঐক্য রেখে ঐক্যের পথকে প্রশস্ত করার আহ্বানও জানান তিনি। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় যা বরিশালের ফজলুল হক এভিনিউ থেকে শুরু হয়ে চকবাজার, গির্জা মহল্লা হয়ে টাউন হলের সামনে

গিয়ে শেষ হয়। এতে মহানগর ও জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা।

সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ রফিকুল ইসলাম, বিএনপি বরিশাল মহানগর আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। শ্রমিক নেতা আকন কুদ্দুসুর রহমান, মোঃ দিলাউদ্দিন সিকদার জিয়া ও বরিশাল মহানগর শ্রমিক দল আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews