1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

শক্তিশালী হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালাল চীন

  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ গননা করুন

একতা ডেস্কঃ বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র দু’টি। পারমাণবিক ও হাইড্রোজেন বোমা। একটি হাইড্রোজেন বোমার বিস্ফোরণে নিমেষে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে কয়েকটি বড় শহর। অবশ্য ধ্বংস ক্ষমতা নির্ভর করে শুধু ছোট বা বড়র ওপর। বিধ্বংসী ক্ষমতার দিক থেকে হাইড্রোজেন বোমার তুলনা হয় শুধু পারমাণবিক বোমার সঙ্গে। তবে পারমাণবিক বোমার চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী হাইড্রোজেন বোমা। এ ধরনের বোমা তৈরি করা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। কিন্তু সেই হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়ে বিশ্বকে চমকে দিয়েছে চীন। চীনের রাষ্ট্রীয় জাহাজ নির্মাণ সংস্থা সিএসএসসির ৭০৫ গবেষণা ইনস্টিটিউট বোমাটি তৈরি করেছে। বোমাটির ওজন মাত্র ২ কেজি। এতে ব্যবহৃত হয়েছে ম্যাগনেসিয়াম হাইড্রাইড নামের একটি কঠিন হাইড্রোজেন-ভিত্তিক উপাদান, যা প্রচলিত ট্যাংকের তুলনায় অনেক বেশি হাইড্রোজেন সংরক্ষণ করতে পারে। পরীক্ষায় দেখা যায়, বিস্ফোরণের সময় উপাদানটি দ্রুত গরম হয়ে হাইড্রোজেন গ্যাস ছাড়ে, যা জ্বলে ১০০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার আগুন তৈরি করে এবং তা প্রায় ২ সেকেন্ড ধরে স্থায়ী হয়, যা টিএনটি বিস্ফোরণের তুলনায় ১৫ গুণ বেশি সময় ধরে চলে।

বিস্ফোরণে তৈরি তাপ সহজেই অ্যালুমিনিয়াম গলিয়ে দিতে পারে এবং বিস্ফোরণের তীব্রতা নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট এলাকায় সমান ধ্বংস ঘটাতে সক্ষম হয়। জার্নাল অব প্রজেক্টাইলস, রকেটস, মিসাইলস অ্যান্ড গাইডেনস পত্রিকায় প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, পরীক্ষার সময় বোমার ২ মিটার দূরে চাপের পরিমাণ ছিল ৪২৮ দশমিক ৪৩ কিলোপাস্কাল। বিশ্লেষকরা বলছেন, আমেরিকার তাইওয়ান-সহ দক্ষিণ চীন সাগরে ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির পরিপ্রেক্ষিতে এই ধরনের উন্নত প্রযুক্তির অস্ত্র চীনকে কৌশলগতভাবে আরও শক্তিশালী করবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews