1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী শালিখায় চুরির অভিযোগে তিন চোর আটক

শহীদ জিয়াকে যারা মুছে দিতে চেয়েছিল তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে বললেন আবু নাসের

  • মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১১৭ গননা করুন

একতা ডেস্কঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, অতীতে যারাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুছে দিতে চেয়েছে, তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে। কারণ জিয়াউর রহমান তার কর্ম দিয়ে এ দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। চাইলেই তার নাম মুছে দেওয়া সম্ভব নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চারদিন ব্যাপী কর্মসূচির শেষদিনে সোমবার (৩ জুন) দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেছেন, জিয়াউর রহমান একদিকে জীবন বাঁজি রেখে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

স্বাধীনতার পর শেখ মুজিবের নিষিদ্ধ করা গণতান্ত্রিক রাজনীতি এবং গণমাধ্যমের স্বাধীনতাকে পঁচাত্তরের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এসে ফিরিয়ে দিয়েছিলেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্যে করে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, গত সাড়ে নয় মাসে দেশের সামগ্রিক স্থিতিশীলতা ফিরে আসেনি। দেশকে স্থিতিশীল করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কোন বিকল্প নেই।

বর্তমান সরকারের দায়িত্বে যারা রয়েছেন তাদের বিভিন্ন বক্তব্যের কারণে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। এমনকি তাদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা, সে ধরণের আশঙ্কা জনসাধারণের মাঝে বিরাজ করছে। বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে চরআইচা এ. আর. খান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সৈয়দ আতিকুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসেন খন্দকার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, ইলিয়াস আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবদলের সাবেক সভাপতি কাজী নাসির উদ্দিন, ইউনিয়ন কৃষকদলের সাবেক আহবায়ক সালেহ আহমেদ সোহেল, সাবেক যুগ্ম আহবায়ক রাহাত তালুকদার, সাইফুল ইসলাম হাওলাদার প্রমুখ। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে অনুরূপ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মোঃ নেছার জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান শাহীন হাফিজ, মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, শ্রমিক কল্যান ফেডারেশনের মহানগর সভাপতি মিজানুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক তারিক সুলাইমান, যুগ্ম আহবায়ক মিলন চৌধুরী, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুর ইসলাম উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক দাইয়ান ঈশতী, মহানগর স্বাধীনতা ফোরামের সদস্য সচিব নাজমুস সাকিব, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews