1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

শামিত ঢাকায় আসবেন বুধবার

  • বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৮১ গননা করুন

একতা ডেস্কঃ ইতালি ও ইংল্যান্ড প্রবাসী এই দুই ফুটবলার অনুশীলন করছেন ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য। ফাহামিদুল প্রথম দিন থেকেই এবং হামজা তৃতীয় সেশন থেকে অনুশীলন করছেন। এখন অপেক্ষা কানাডা প্রবাসী শামিত সোমের। সব কিছু ঠিক থাকলে বুধবার ভোর পাঁচটায় ঢাকায় পা রাখবেন শামিত। ওই দিন সন্ধ্যায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও ভুটানের ম্যাচ দেখবেন তিনি। এর পর সিঙ্গাপুরের ম্যাচের অনুশীলন শুরু হলে তাতে যোগ দেবেন।

বুধবার সকালে ক্যাম্পে যোগ দিয়ে নতুন তিন প্রবাসীর সাথে একত্রিত হবেন শামিত। তিনি হবেন বাংলাদেশ দলের প্রথম ফুটবলার, যিনি অন্য দেশের জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। কানাডা জাতীয় দলের জার্সিতে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলা শামিত এখন শুধুই বাংলাদেশের। হামজা, শামিত ও ফাহামিদুলসহ ছয় প্রবাসী ফুটবলার রয়েছেন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে।

অন্য তিন জন হচ্ছেন ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া, ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী ও কানাডা প্রবাসী সৈয়দ কাজেম কিরমানী।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews