1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান মহালছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে মধুমতী নৌকা বাইচ মেলা এবার খাজনামুক্ত, প্রশংসায় নিতাই রায় চৌধুরী শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন

শালিখায় ছাত্রদলের মশাল মিছিল

  • মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩৯৬ গননা করুন

সোহাগ সন্ধিঃ মাগুরার শালিখা উপজেলার বিভিন্ন কলেজে নবগঠিত ছাত্রদল কমিটিকে ঘিরে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে। অভিযোগ উঠেছে, এসব কমিটিতে বিবাহিত, সন্তানের পিতা এবং ছাত্র রাজনীতির অযোগ্য ব্যক্তিদের দিয়ে একচেটিয়াভাবে পকেট কমিটি গঠন করা হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের দাবি, রাজপথের পরীক্ষিত এবং ত্যাগী কর্মীদের উপেক্ষা করে অযোগ্যদের দিয়ে দলীয় স্বার্থে একতরফাভাবে কমিটি গঠন করা হয়েছে।

এর প্রতিবাদে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শালিখা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুন্সী হাবিবুল্লাহর নেতৃত্বে উপজেলা সদর আড়পাড়া যশোর-মাগুরা মহা সড়কে এক বিক্ষোভ ও মশাল মিছিল বের করে স্থানীয় ছাত্রদলের প্রায় দুই শতাধিক নেতাকর্মী।

মিছিলে অংশগ্রহণকারীরা বলেন অবৈধ পকেট কমিটি বাতিল করো ত্যাগীদের মূল্যায়ন চাই, টাকা খাওয়া কমিটি বাতিল চাই, একতরফা কমিটি বাতিল চাই এমন স্লোগান দিতে থাকে নেতাকর্মীরা।

মশাল মিছিলটিতে নেতৃত্ব দেন আড়পাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুন্সী হাবিব উল্লাহ পাভেল, উপজেলা ছাত্রদলের সদস্য ফিরোজ হোসেন মৃধা প্রমূখ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews