1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

শালিখায় জাতীয় যুব দিবস ২০২৫ উদযাপন

  • মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩৩৭ গননা করুন

রকিব তরফদারঃ “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে যুব র‍্যালি আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মেসবাহ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সমাজ সেবা কর্মকর্তা মোছাঃ নাসিমা খাতুন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন, সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, সিএনআর এস এর বি ফোর আরএল প্রকল্পের সাইট অফিসার মোঃ শহিদুল ইসলাম, শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ হাসান সন্ধি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা অঞ্জলী রানী ঘোষ। অনুষ্ঠানে ৮৫ জন প্রশিক্ষার্থীর মাঝে প্রশিক্ষণের সনদ ও ১৭জন যুবকের মধ্যে ১৭ লক্ষ ১০ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews