সোহাগ সন্ধিঃ মাগুরার শালিখায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বল, ক্রিকেটব্যাট, দাবা, টেপটেনিস, ব্যাডমিন্টন ভোলিবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন পরিদপ্তর হতে প্রেরিত এবং জেলা প্রশাসক মাগুরা মহোদয় কর্তৃক সরবরাহকৃত এসব ক্রীড়া সামগ্রী বিনামূল্যে ১৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে ১০২টি প্রাথমিক বিদ্যালয়, ২৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৫টি কলেজ, ৯টি মাদ্রাসা এবং ৫টি এতিম ও হেফজখানা মাদরাসা।
সোমবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply