1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ

শালিখায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত

  • বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৮০ গননা করুন

সোহাগ সন্ধিঃ মাগুরার শালিখায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা সদর আড়পাড়া বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে এসে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা সাহারিন সুলতানা, ওসি তদন্ত মিলন কুমার ঘোষ, ইঞ্জিনিয়র সৈয়েব আক্তার, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান চকলেট, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ ওসমান গণী সাঈফী, বীর মুক্তিযোদ্ধা কেনায়েত হোসেন, মুকুল রঞ্জন বিশ্বাস, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ, কোষাধক্ষ্য হিমাংশুদেব বর্মণ, শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জামাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি মোঃ বনি আমিন বলেন, এ বছর মহান মে দিবসের পাশাপাশি একই সঙ্গে আমরা ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫’ পালন করছি। শ্রমিকের ন্যায্য অধিকার ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। মোঃ বনি আমিন বলেন, বাংলাদেশের উন্নয়ন-যাত্রায় শ্রমিক ও মালিকের অংশীদারত্বে দেশের অগ্রগতি আরও ত্বরান্বিত হবে বলে আমি বিশ্বাস করি। তিনি বলেন আমরা সকলেই শ্রমিক। তাই সকল শ্রমিক যাতে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় এবং সকল শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য সেফটির দিকে খেয়াল রাখতে মালিক পক্ষের প্রতি অনুরোধ জানান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews