1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবায় সেনা জোনের ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ সম্পন্ন চরভদ্রাসনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে শিশুদের অপুষ্টি শনাক্তকরণ ও মাতৃস্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা শালিখায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ মহালছড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে গোয়ালঘরে আগুন, বিদ্যুৎস্পৃষ্টে ৩ গরুর মৃত্যু নগরকান্দায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‍্যালীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সার কারসাজিতে কঠোর হুঁশিয়ারি নিতাই রায় চৌধুরীর মহালছড়িতে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা! সেনা জোনের সার্বিক সহায়তা

শালিখায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১২৯ গননা করুন

সাইফুল ইসলাম, মাগুরা প্রতিনিধি: দীর্ঘদিন পালিয়ে থাকা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাজু আহমেদ রাজাকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ।

বুধবার দিবাগত রাতে উপজেলার পিপরুল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাজু আহমেদ রাজা মাগুরা জেলার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের পিপরুল গ্রামের ইসমাইল আজিজের ছেলে।

এ ব্যাপারে শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান জানান, মাগুরা জেলা পুলিশের জুয়া ও মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসাবে গতকাল বুধবার রাতে সিংড়া ক্যাম্পের এ এস আই আব্দুস সালাম লিটন ও তার সঙ্গী ও অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার পিপরুল এলাকা থেকে রাজু আহমেদ রাজা নামের একজন হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সে দীর্ঘদিন পলাতক ছিল।

গ্রেফতারকৃত রাজু আহমেদ রাজা বাগেরহাটের একটি হত্যা মামলার আসামী। বিজ্ঞ আদালত তাকে এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও অনাদায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews