1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যুবদল নেতা সাকের হোসেন হত্যার বিচারের দাবিতে শালিখায় বিক্ষোভ

শালিখায় ১৬০টি পূজামণ্ডপে ৯৬ হাজার কেজি চাল বিতরণ

  • রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৯৪ গননা করুন

দুর্গাপূজায় শালিখায় প্রতিটি মণ্ডপে ৬০০ কেজি চাউল , গত বছরের চেয়ে ১০০ কেজি চাউল বেশি বরাদ্দ

সাইফুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১৬০টি পূজামণ্ডপের অনুকূলে চালের ডিও লেটার হস্তান্তর করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে মোট ৯৬ হাজার কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এ উপলক্ষে রোববার(১১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে(জিআর) চাল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ তানভীর হাসান চৌধুরী।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এম সাব্বির হাসান, শালিখা থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আশিকুর রহমান, জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লাল্টু মিয়া, উপজেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ বিশ্বাস ও সাধারণ সম্পাদক সুমন বিশ্বাস প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেনয়েরা খানম, প্রাণিসম্পদ কর্মকর্তা সারমিন সুলতানা, আনসার ও ভিডিপি কর্মকর্তা মাফুজুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবুল হাসনাতসহ উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, দৈনিক একতা’র সম্পাদক মুন্সি হাবিবুল্লাহ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিটি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ৬০০ কেজি চালের ডিও লেটার তুলে দেন। এ বছর শালিখা উপজেলায় মোট ১৬০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবারই প্রথম প্রতিটি পূজামণ্ডপে গত বছরের তুলনায় ১০০ কেজি বেশি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে প্রতিটি পূজামণ্ডপের জন্য চালের বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ৬০০ কেজিতে।

চালের ডিও লেটার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা পূজা উদযাপন পরিষদ ও পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ। তাঁরা বলেন, “গত বছরের তুলনায় এবার ১০০ কেজি বেশি চাল পেয়ে আমরা আনন্দিত। পূজামণ্ডপগুলোতে এবার ব্যাপক খরচ রয়েছে। সরকারের এই সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে।”

 

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews