1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

শালিখার তালখড়ি মাধ্যমিক বিদ্যালয়ে পুণর্মিলনী অনুষ্ঠান

  • রবিবার, ১ জুন, ২০২৫
  • ৫৩৩ গননা করুন

সোহাগ সন্ধিঃ মাগুরার শালিখা উপজেলার ২ নং তালখড়ি ইউনিয়নের স্থানীয় তালখড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রক্তন ছাত্রছাত্রীদের পুণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ১৯৮৮ এসএসসি ব্যাচ-এর উদ্যোগে এ অনুষ্ঠানের দিন ঠিক করা হয়েছে আগামী ৯ জুন সোমবার। এ পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জনাব, অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন মোল্লা। সভাপতিত্ব করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম।

বিভিন্ন ইভেন্টে ভাগ করা হয়েছে পুরো অনুষ্ঠানটিকে। তারমধ্যে প্রতিটি ইভেন্টই খুব আকর্ষণীয়। ওইদিন সকাল ৮টা থেকে শুরু করে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত চলবে এ অনুষ্ঠানের ইভেন্টগুলো। এরমধ্যে সকাল ৮টায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের পরিচয়পত্র, ক্যাপ, টি-শার্ট, চাবির রিং দেয়া হবে। সকাল ৯টার পর অতিথিদের আসন গ্রহণ এবং ক্যাপ ও ফুল দিয়ে সম্মানিত করা হবে। পরবর্তীতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ শেষে জাতীয় সঙ্গীৎ পরিবেশনের মধ্য দিয়ে জাতীয়পতাকা উত্তোলন করে মূল অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হবে।

সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট থাকছে শিক্ষার্থীদের স্মৃতিচারণ এবং অতিথিদের সাথে উন্মুক্ত ফটোসেশন। এ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্রছাত্রীসহ অভিভাবকবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কমিটি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews