1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

শিক্ষকের বিরুদ্ধে মামলা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে

  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১২৫ গননা করুন

একতা ডেস্কঃ এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সানোয়ারুল ইসলাম (২৬) নামে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে নেত্রকোনার মোহনগঞ্জে।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সানোয়ারুলের। সম্প্রতি ওই ছাত্রীকে নিয়ে মোহনগঞ্জ শহরের শিশুপার্ক এলাকায় ঘুরতে যান তিনি। সেখানে তাদের আচরণ স্থানীয়দের নজরে এলে তারা আটক হন। পরে আলোচনা সাপেক্ষে এক পর্যায়ে ছাড়া পান তারা। বিষয়টি এলাকায় জানাজানি হলে সানোয়ারুলকে বিয়ের চাপ দেয় ওই ছাত্রী। কিন্তু সানোয়ারুল বিয়েতে অস্বীকৃতি জানান। পরে ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে সানোয়ারুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে। তদন্ত করে ১৮ মে মামলা রেকর্ড করে পুলিশ। মামলার পর থেকেই সানোয়ারুল পলাতক রয়েছেন। অসুস্থতার কারণ দেখিয়ে ১৯ মে থেকে ছুটি নিয়ে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত।

বৃহস্পতিবারমোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, ‘ধর্ষণের অভিযোগে মামলা রেকর্ড হওয়ার পর থেকে অভিযুক্তকে গ্রেপ্তারে একাধিক অভিযান চালানো হয়েছে। ঢাকায়ও অভিযান হয়েছে। কিন্তু তিনি কৌশলে পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ‘সানোয়ারুল ১৯ মে থেকে স্কুলে আসেননি। পরে জানতে পারি, তিনি অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন। ৩১ মে পর্যন্ত ছুটি মঞ্জুর হয়েছে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বলেন, ‘চিকিৎসকের সনদ থাকলে নিয়ম অনুযায়ী ছুটি দেওয়া হয়। তবে বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে।’ ভুক্তভোগী ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews