একতা ডেস্কঃ বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন মাত্রা যোগ হলো। খুব শিগগির চালু হতে যাচ্ছে পাকিস্তানের সাথে সরাসরি বিমান যোগাযোগ। জোরদার হবে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক। পাকিস্তানের করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মাহবুবুল আলম গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছেন বলে পাকিস্তানী সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়।
মাহবুবুল আলম ২০২৫ সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য বার্ষিক বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, ঢাকায় অনুষ্ঠিতব্য এই ইভেন্টে পাকিস্তানের ব্যবসায়ীদের অংশগ্রহণের সুবিধার্থে তাদের ভিসা প্রক্রিয়া সহজতর করা হবে। এক্সপ্রেস ট্রিবিউন জানায়, হায়দ্রাবাদ চেম্বার পরিদর্শনকালে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর জোর দিয়েছেন।
প্রতিবেদনে এইচসিএসটিএসআইর সভাপতি মুহাম্মদ সেলিম মেমন এ সময় বাংলাদেশি ব্যবসায়ীদের পাকিস্তানের প্রদর্শনীতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান। এ ছাড়া তিনি ঢাকায় শুষ্ক ছাড়পত্রে পাকিস্তানি পণ্য রপ্তানিকারকরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকেন, সেগুলো তুলে ধরেন এবং সমস্যার দ্রুত সমাধানের আহ্বান জানান।

Leave a Reply