1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

শিশুসহ ১৬ বাংলাদেশী নারী-পুরুষ আটক বেনাপোলে

  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৬ গননা করুন

একতা ডেস্কঃ বেনাপোল সীমান্ত থেকে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকালে শিশুসহ ১৬ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে বেনাপোলের ধান্যখোলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশুসহ ১৬ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করা হয়।

আটককৃতরা হলেন রিনা খাতুন (২৭), রাশিদা বেগম (৩৭), শাহিনুর রহমান (৩৫) মিন্টু (৩৭), রনি (২৮), জনি (৩২), কমল প্রমানিক (২২), আসলাম (৩২), বনানী শিকদার (৩৫) আবু সালেক (৩৬), বেল্লাল হোসেন (৪১), রফিকুল ইসলাম (২৯), সাকিবুল হাসান (১৭), রাকিবুল ইসলাম (৭), নাজমা খাতুন (৩০) এবং জিহাদ (২৭)। এদের বাড়ি পিরোজপুর, নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন অঞ্চলে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটককৃতরা ভালো কাজের আশায় গত ১৮ এবং ২১ মার্চ-২৪ সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরবর্তীতে তারা দালালের মাধ্যমে ধান্যখোলা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত হতে বাংলাদেশে ফিরে আসার সময় ধান্যখোলা ক্যাম্পের বিজিবি সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৬ জন বাংলাদেশীকে আটক করেন। তাদের মধ্যে ৪জন নারী, ১১জন পুরুষ এবং ১ জন শিশু রয়েছে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews