1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

শিশু মায়ের রক্তাক্ত লাশের পাশে কাঁদছিল

  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২১০ গননা করুন

একতা ডেস্কঃ এক নারীর রক্তাক্ত নিথর দেহ পড়ে ছিল বিছানার ওপর। লাশের পাশেই কাঁদছিল তাঁর আট মাসের শিশু। কান্নার শব্দে প্রতিবেশীরা ঘরের ভেতর গিয়ে দেখতে পান লাশ। পোশাক কারখানার শ্রমিক আকলিমা আক্তারকে হত্যার পর বিছানায় লাশ ফেলে রেখে পালিয়ে যায় তাঁর স্বামী আদনান ইসলাম। গতকাল বুধবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের আবদার গ্রামে জয়নাল আবেদীনের বাড়িতে এ ঘটনা ঘটে। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নিমুরিয়া গ্রামের আদনান স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে এ বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর আদনান পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ১২-১৩ বছর আগে পারিবারিকভাবে আদনান বিয়ে করেন মুক্তাগাছা উপজেলার নিমুরিয়া গ্রামের সমার আলীর মেয়ে আকলিমাকে। আবদার এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন আকলিমা। তাঁকে হত্যার পর স্বামী পালিয়ে গেলে মায়ের রক্তাক্ত মরদেহের পাশে বসে শিশুকন্যা ছোঁয়া আক্তার কাঁদছিল।

কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা ঘরে ঢুকে দেখতে পান আকলিমার লাশ। পরে পুলিশে খবর দেওয়া হয়। শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews