1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

শৈলকুপায় স্বামী কর্তৃক গৃহবধূকে হত্যার অভিযোগ

  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৪০ গননা করুন
প্রতীকী ছবি।

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় শ্বশুরবাড়িতে মারধর ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে পিংকী রানী দাস (২৭) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত ২৮ মে, বুধবার বিকেলে ওই গৃহবধূর বাবা বাদী হয়ে শৈলকুপা থানায় স্বামীসহ ৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পিংকী রানী দাস কুষ্টিয়া সদরের আলামপুর গ্রামের শ্রীকান্ত কুমার দাসের মেয়ে।

মামলা সূত্রে জানা যায়, আট বছর আগে পারিবারিকভাবে পিংকী রানী দাসের সঙ্গে বিয়ে হয় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামের সুমন কুমার দাসের। তাদের ঘরে তিন বছরের একটি কন্যা সন্তান এবং আট মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। গত ২১ মে সন্ধ্যায় স্বামীর কাছে কাপড়চোপড় কিনে দেওয়ার অনুরোধ করেন পিংকী। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে পিংকী রানীর স্বামী সুমন কুমার দাস, শ্বশুর ভগিরত দাস, প্রতিবেশী রামকৃষ্ণসহ আরও কয়েকজন মিলে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিংকীকে এলোপাথাড়ি মারধর করেন। পরে খবর পেয়ে আহত অবস্থায় তাকে তার বাবার বাড়ির লোকজন ২৩মে বিকেলে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬মে বিকেলে পিংকী মারা যান।

কুষ্টিয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার মণ্ডল লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। নিহতের বাবা শ্রীকান্ত কুমার দাস বলেন, ‘বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন কারণে আমার মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। এ নিয়ে একাধিকবার পারিবারিকভাবে সমাধান করা হয়।

তিনি বলেন, ‘মেয়ে মারা যাওয়ার পর এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছিলাম যে, মামলা করতে কিছুদিন সময় লেগেছে। আমার মেয়েকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পিতা থানায় একটি এজাহার দায়ের করেছেন। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews