1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

শৈলকুপা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে অ্যাটর্নি জেনারেলের মতবিনিময়

  • বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২১২ গননা করুন

বিশেষ প্রতিনিধিঃ অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান শৈলকুপা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বুধবার সন্ধ্যায় শৈলকুপা প্রেসক্লাবের নিজস্ব ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক সমকালের প্রতিনিধি তাজনুর রহমান ডাবলুর সভাপতিত্বে এবং সদস্য-সচিব ও দৈনিক ইনকিলাবের শৈলকুপা প্রতিনিধি শিহাব মল্লিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল। সভায় সিনিয়র সাংবাদিক শৈলকুপা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা বিমল সাহা ও দেলোয়ার কবির, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান, সহসভাপতি রাকিবুল হাসান খান দিপু, সহসভাপতি শহিদুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, সিনিয়র সহসভাপতি মিজানর রহমান বাবলু, সাধারন সম্পাদক সেলিম রেজা ঠান্ডুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, শৈলকুপায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। প্রেসক্লাব একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমি চাই, আপনারা একে আরও সমৃদ্ধ করুন। ছুটিতে এলাকায় এলে যেন আপনাদের সঙ্গে এক কাপ চায়ের সঙ্গে কিছু কথা বলা যায় এমন একটি পরিবেশ গড়ে তুলুন। শৈলকুপায় এখন সবচেয়ে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। ৫ আগস্টের পর দেশজুড়ে যেখানে নানা ঘটনা ঘটেছে, শৈলকুপা ছিল ব্যতিক্রম। প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাংবাদিকরা সমাজের দর্পণ, আপনারা সমাজের ইতিবাচক দিকগুলো তুলে ধরুন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews