1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

সংখ্যালঘু গ্যাড়াকল

  • মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৫ গননা করুন
সম্পাদকীয়

বৈষম্যবিরোধী আন্দোলনের তোপের মুখে আওয়ামীলীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার বাংলাদেশে অগণিত হামলা ভাংচুর হয়েছে। খুন ধর্ষণও হয়েছে। সংখ্যালঘুদের ওপরও ঘটনা ঘটেছে উল্লেখযোগ্য হারে। আসলে কারো ওপরই এমন কথা ছিল না। কারণ আমরা বৈষম্যকে দূর করার প্রত্যয় নিয়ে আন্দোলন করেছি বা তাতে সমর্থন করেছি। তারপরও অনাকাঙ্খিতভাবে যা ঘটে গেছে তা অবাঞ্ছনীয়, নিন্দা ও ধিক্বার পাওয়ার যোগ্য। তবে সবধরণের অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য দেশে আইন রয়েছে। মোদ্দা কথা হলো আইনও এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি আজও। এরই মধ্যে শুরু হয়ে গেল সংখ্যালঘু অধিকার আন্দোলন। ৮ দফা দাবি নিয়ে সারাদেশে সভা সমাবেশ করছে। তার মধ্যে আবার দেশের জাতীয় পতাকা অবমাননার ঘটালো তারা। আন্তর্জাতিক সনাতনী কৃষ্ণভাবনা সংঘ ইস্কনের প্রত্যক্ষ ভূমিকায় চলছিল এসব সভা সমাবেশ। নেতৃত্বে ছিলেন ইস্কন প্রতিনিধি চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। রাষ্ট্রদ্রোহীতার মামলায় আটক হলেন তিনি। এ ব্যাপারে আন্দোলনকালে চট্টগ্রামে আদালত প্রাঙ্গনে খুন হলেন আইনজীবি। তারপরও থেমে থাকেনি সংখ্যালঘু আন্দোলন। চিন্ময় গোঁসাইকে মুক্ত করার জোর দাবি নিয়ে চলছিল নানা কর্মসুচী। সাধারণ সনাতনীদের মধ্যেও অগাধ বিশ্বাস ছিল ভারত কিছু একটা করে দিবে। এগুলো অবশ্য অরাজনৈতিক ভাবনা। এরই মধ্যে দেখা গেল ইস্কন চিন্ময় গোঁসাইকে বহিষ্কার ঘোষণা করলো। তারপরও ইস্কন ভক্তরা পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার চেষ্টায় ব্যর্থ হলেন। ভারতের কেন্দ্রীয় গণমাধ্যম ‘দ্য হিন্দু বলছে, বাংলাদশে থেকে হিন্দুরা পালিয়ে ভারতে আসছে, এ তথ্য ভুল। গণশক্তি পত্রিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী বলছেন বাংলাদেশের সংখ্যালঘুরা কেমন থাকবে তা ঠিক করবে সেদেশের সরকার। আবার মার্কিন সংবাদ মাধ্যম বলছে বাংলাদেশের সংখ্যালঘুরা এই সময়ে সবচেয়ে নিরাপদে আছে।

কথা তো সত্যি। বিগত আওয়ামীলীগ শাসিত ১৫ বছরে এদেশে যতবার যে পরিমাণ সংখ্যালঘু নির্যাতন হয়েছে তার মধ্যে কোন একটি ঘটনার বিচার করেছে শেখ হাসিনার সরকার? মিথ্যা ধর্ম অবমাননার ধোঁয়া তুলে সংখ্যালঘুদের ওপর যে নির্মম অত্যাচার চালিয়েছে পরবর্তীতে ঠিকই ধরা পড়েছে আসল আসামী হিন্দু নয়, মুসলমান। তখন আরো তাকে বাঁচানোর জন্য পাগল আখ্যা দিয়েছে শেখ হাসিনার সরকার। সোনার বাংলায় পাগলের চাষে বাম্পর ফলন দেখিয়ে গেলেন শেখ হাসিনা। তবে চলতি এই সংখ্যালঘু গ্যাড়াকলে আওয়ামীলীগের কিছু মদদ আছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। সংখ্যালঘুদের এখনো উচিৎ সম্পূর্ণ অসাম্প্রদায়িকভাবে কোন দলের কথা না শুনে সংখ্যালঘু ব্যানারেই সীমাবদ্ধ থাকা।

নির্বাহী সম্পাদক

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews