1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

সংস্কারের নামে হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে সরকার বললেন দুদু

  • বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১২৩ গননা করুন

একতা ডেস্কঃ স্বৈরাচার সরকারের পতনের ১০ মাস হতে চললেও দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর হয়নি। সংস্কারের নামে শেখ হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে বর্তমান সরকার। ফ্যাসিবাদকে দাফন করতে হলে দেশে গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই বলে মনে করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় মৎস্যজীবী দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ দিন বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্যজীবী দল মহানগরের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন। সঞ্চালনা করেন সদস্য সচিব নাসির উদ্দিন জাহান সাগর। এ সময় আরও বক্তব্য রাখেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সাবেক সদস্য সচিব আব্দুর রহিম ও মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ অনেকে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews