1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিকের প্রাণ গেল কুমিল্লায়

  • সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৫৩ গননা করুন

একতা ডেস্কঃ সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন কুমিল্লার বরুড়ায়। গতকাল ৩১ মে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা-চাঁদপুর সড়কের বাঁশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার খায়রুল আলম জানান, এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ-ছয়জন শ্রমিক। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আদেল আকবর বলেন, বিজরা বাজার থেকে একটি শ্রমিকবাহী পিকআপ কুমিল্লার পদুয়ার বাজারের দিকে আসছিল। পিকআপটিতে ঢালাই মেশিনসহ অন্যান্য সরঞ্জামও ছিল। বাঁশপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি পিকআপটিকে ধাক্কা দেয়।

এতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ থেকে কয়েকজন শ্রমিক ছিটকে পড়ে। ঘটনাস্থলেই দুইজন শ্রমিক মারা যান। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ দুর্ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলছে। ওসি আদেল আকবর বলেন, ‘আহতদের জিজ্ঞাসাবাদের পরই বিস্তারিত জানা যাবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews