1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

সন্তানের বিশাল বাহিনী বানাতে চান ইলন মাস্ক

  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২৩৬ গননা করুন

একতা ডেস্কঃ অনেক সন্তান জন্ম দিয়ে একটি বিশাল বাহিনী বানাতে চান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। এই উদ্দেশ্যে তিনি তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘এক্স’ ব্যবহার করে সম্ভাব্য মায়েদের সঙ্গে যোগাযোগ করছেন। সন্তান জন্মের প্রক্রিয়া ত্বরান্বিত করতে অনেককে তিনি সারোগেট (গর্ভভাড়া) মাদার হওয়ারও প্রস্তাব দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এনডিটিভির খবরে তা উঠে এসেছে। ইলন মাস্ক এখন পর্যন্ত চারজন নারীর মাধ্যমে ১৪ সন্তানের বাবা হয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য নিশ্চিত করেছে। মাস্কের সন্তানের মা হওয়া এই নারীরা হলেন অ্যাশলি সেন্ট ক্লেয়ার, গায়িকা প্রাইমস, নিউরোলিঙ্কের নির্বাহী কর্মকর্তা শিভন জিলিস ও তার প্রাক্তন স্ত্রী জাস্টিন মাস্ক।

একটি সূত্রের দাবি, মাস্কের সন্তানের প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের কিছু কর্মকর্তার অনুরোধে মাস্ক একজন হাইপ্রোফাইল জাপানি নারীকেও নিজের শুক্রাণু পাঠিয়েছেন। মাস্কের চার সন্তানের মা শিভন জিলিসকে অন্য মায়েদের মধ্যে বিশেষ মর্যাদার অধিকারী হিসেবে বর্ণনা করা হয়েছে। জিলিস মাস্কের সঙ্গে উচ্চপর্যায়ের কিছু অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক এবং বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও বড় প্রযুক্তিবিদদের অংশগ্রহণে একটি নৈশভোজ।

অ্যাশলি সেন্ট ক্লেয়ারসহ বেশ কয়েকজন নারী দাবি করেছেন, মাস্কের দল এসব বিষয়ের নিয়ন্ত্রণ বজায় রাখতে অর্থ ও কঠোর গোপনীয়তার চুক্তি ব্যবহার করে। মাস্কের এই পারিবারিক ব্যাপারগুলো দেখাশোনা করেন জ্যারেড বাচাল। তিনি মাস্কের এসব কর্মকাণ্ডকে ‘মেধার ভিত্তিতে পরিচালিত’ বলে বর্ণনা করেছেন, যেখানে ‘ভালো কাজের জন্য’ সুবিধা দেওয়া হয়। মাস্কের অসংখ্য সন্তান জন্মদানের ইচ্ছা তার এই বিশ্বাস থেকে উদ্ভূত যে-জনসংখ্যার হ্রাস মানব সভ্যতার জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে।

তিনি প্রায়ই বলেন, জনসংখ্যা বৃদ্ধি না হলে সভ্যতা ভেঙে পড়বে ও বুদ্ধিমান ব্যক্তিদের আরও সন্তান জন্মদানের মাধ্যমে মানবজাতির ভবিষ্যৎ নিশ্চিত করা উচিত।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews