1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন শালিখায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান মহালছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে মধুমতী নৌকা বাইচ মেলা এবার খাজনামুক্ত, প্রশংসায় নিতাই রায় চৌধুরী শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১

সন্দ্বীপে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২২৫ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সন্দ্বীপে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে, বুধবার দুপুরে সন্দ্বীপ উপজেলা পরিষদের কনফারেন্সে রুমে সভাকক্ষে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার উন্নয়ন ও উত্তম চর্চা বিকাশের প্রয়াসে দুর্নীতি দমন কমিশন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেন।

এ অনুষ্ঠানে উপজেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ান হয় গাছুয়া এ কে একাডেমি উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ হয় দক্ষিণ পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়। সন্দ্বীপ উপজেলা দুর্নীতি দমন কমিশন সভাপতি ডাক্তার ফজলুল করিমের সভাপতিত্বে বিতর্ক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের উপ সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক মাস্টার এ কে ফজলুল করিমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি দমন কমিশনের সহ সভাপতি সাইফুল ইসলাম আজাদ ও নীলাঞ্জন বিদ্যুৎ, মগধরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দিদার হোসেন ও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক।

অনুষ্ঠানে সন্দ্বীপ আইডিয়াল উচ্চ বিদ্যালয় ও কাজী আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর চালু করার জন্য উভয় প্রতিষ্ঠানকে দুদক সন্দ্বীপের এর পক্ষ থেকে ২৫০০০ (পঁচিশ হাজার) টাকা করে প্রদান করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews