1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

সন্দ্বীপে নারী প্রগতি সংঘের আয়োজনে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত

  • বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৩৩ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি।। ২৮ মে বাংলাদেশ নারী প্রগতি সংঘের সন্দ্বীপ কেন্দ্রের উদ্যোগে পালিত হলো ‘মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস ২০২৫।’ এবারের প্রতিপাদ্য ছিল ‘আসুন সবাই মিলে গড়ি মাসিক বান্ধব পৃথিবী।’ দিনব্যাপী এ আয়োজনে সচেতনতামূলক আলোচনা সভা, ধারণাপত্র উপস্থাপন, এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মাসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়। দক্ষিণ সন্দ্বীপের আবেদা ফয়েজ বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাসান আজিম। অনুষ্ঠানে প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। যারা সরাসরি মাসিক স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং কুসংস্কার বিরোধী আলোচনায় যুক্ত হয়।

আলোচনার মূল বক্তব্য উপস্থাপন করেন দক্ষিণ সন্দ্বীপ উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ আশরাফুল রহমান নাদিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের উন্নয়ন কর্মকর্তা শাহেনা বেগম। স্বাগত বক্তব্য প্রদান করেন সন্দ্বীপ কেন্দ্রের ব্যবস্থাপক মোঃ শামসুদ্দিন।

আলোচনায় মাসিক চলাকালীন স্বাস্থ্যবিধি, পরিবেশবান্ধব উপায়ে প্যাড তৈরি, এবং সমাজে প্রচলিত নানা কুসংস্কার ভেঙে সচেতনতা গড়ে তোলার বিষয়গুলো গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। এছাড়া মাসিক স্বাস্থ্য বিষয়ক একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews