1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

সন্দ্বীপে পৃথক ঘটনায় শিশু ও যুবকের মৃত্যু

  • রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৭২ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার দক্ষিণ সন্দ্বীপ মাইটভাঙ্গা ইউনিয়নে একদিনে পৃথক দুটি ঘটনায় শিশু ও যুবকের মৃত্যু হয়েছে। ২৫ মে, রবিবার সকাল ১০টার দিকে ৯ নম্বর ওয়ার্ডের কালী কুমার বাড়ির স্বচ্ছ বণিক (৬) নামের এক শিশু পুকুরে ডুবে মারা যায়। জানা গেছে, খেলতে খেলতে পুকুরে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। সে শিবের হাটের ব্যবসায়ী সুমন বণিকের ছেলে।

প্রতীকী ছবি।

একইদিন শিবের হাটের পূর্ব গলির একটি ভাড়া বাসা থেকে আরজু (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সন্দ্বীপ থানা পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে দ্বীপ কম্পিউটারে কর্মরত ছিলেন এবং ঐ বাসায় ৩-৪ বছর ধরে ভাড়া থাকতেন।

সন্দ্বীপ থানার ওসি এম কে এম সফিকুল আলম চৌধুরী জানান, ‘ধারণা করা হচ্ছে, আরজু স্ট্রোক করে মারা গেছেন। মরদেহের অবস্থায় মনে হচ্ছে ২-৩ দিন আগেই তার মৃত্যু হয়েছে। তিনি যে কক্ষে ছিলেন তা ভেতর থেকে বন্ধ ছিল। পরিবারের সম্মতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

দুটি ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews