1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

সন্দ্বীপে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এর উদ্যোগে ইফতার মাহফিল

  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৬১ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপি’র কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক, ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় সন্দ্বীপে চট্টগ্রাম উত্তর জেলা বিএমপি যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ, বুধবার উপজেলার সন্দ্বীপ কমিউনিটি সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সভাপতিত্বে উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আজমত আলী বাহাদুর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী সদস্য মোস্তফা কামাল পাশা।

দোয়ায় বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, সন্দ্বীপ পৌরসভা বিএনপির আহবায়ক আহসানুল তালুকদার রিপন ও বৈষম্যবিরোধী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, পৌরসভা

বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক মোশাররফ হোসেন দিদার, সদস্য সচিব জিএস আবুল বশার, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর হোসেন, গাজী হানিফ, আব্দুল ওহাব কবির চেয়ারম্যান, মাস্টার আবুল কাশেম, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ফোরকান উদ্দিন রিজভী, শওকত তালুকদার, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, হারুনর রশীদ, উপজেলা বিএনপির সদস্য হাসানুজ্জামান মামুন, ফসিউল আলম রহিম, মহিউদ্দিন বাহাদুর, সালাউদ্দিন চেয়ারম্যান, মাহফুজুর রহমান ঝন্টু, পৌরসভা বিএনপির যুগ্ম-আহবায়ক এসএম মাহবুবুল আলম শিমুল, সন্দ্বীপ উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আবছার উদ্দিন, উপজেলা কৃষকদলের আহবায়ক জুলফিকার আলি ভুট্টো, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews