1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

সন্দ্বীপে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ গননা করুন
প্রতীকী ছবি।

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার দেলোয়ার খাঁ হাইওয়ে সড়কের বাউরিয়া ইউনিয়নের নোয়াহাট এলাকায় মডেল মসজিদ সংলগ্ন মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদী হাসান (৩৩) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। কাছিয়াপাড় মন্তার হাট অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান থেকে রবিবার বেলা ২টায় গাছুয়াতে বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

মেহেদী হাসান হারামিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কাছিয়াপাড় গ্রামের সৈয়দ মিয়ার বাড়ীর দুলালের পুত্র। নিহত মেহেদী হাসানের চাচা হাসান খান সন্দ্বীপি জানান, দুপুরে দোকান বন্ধ করে মোটরসাইকেলে গাছুয়াতে শশুর বাড়ি যাওয়ার পথে পথে নেয়া হাট মডেল মসজিদ সংলগ্ন অতিরিক্ত ভাবে গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোড়ে পড়ে মাথা থেতলে যায়। পরে তাকে স্বর্ণদ্বীপ হাসপাতালে নিয়ে আসা হয়।

মালেক মুন্সি বাজার স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের ম্যানোজার আকবর হোসেন জানান বেলা ৩টায় এক মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়, সম্ভবত হাসপাতালের নিয়ে যাওয়ার পথের মধ্যে মৃত্যু হয়। নিহত মেহেদী হাসানের ৮ বছর বয়সী ১ ছেলে ও স্ত্রী রয়েছে।

সন্দ্বীপ থানা অফিসার ইনচার্জ একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, দুর্ঘটনায় নিহত সম্পর্কে এখনো অবগত নই কেউ এ বিষয়ে জানায়নি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews