1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন শালিখায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান মহালছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে মধুমতী নৌকা বাইচ মেলা এবার খাজনামুক্ত, প্রশংসায় নিতাই রায় চৌধুরী শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১

সন্দ্বীপে সমবায় সমিতির টাকা ফেরতের দাবিতে মানববন্ধন বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

  • বুধবার, ৭ মে, ২০২৫
  • ২০২ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সন্দ্বীপে গুপ্তছড়া বাজার আল বারাকা মাল্টিপারপাস সমবায় সমিতি নামে একটি প্রতিষ্ঠান গ্রাহকদের কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনার প্রতিবাদে ৭ মে, বুধবার সকাল ১০ টায় গুপ্তছড়া বাজার আল বারাকা ভবনের সামনে ভুক্তভোগী কয়েকশ গ্রাহক মানববন্ধন করে। বেলা ১২ টায় গুপ্তছড়ায় বিক্ষোভ মিছিল করে এবং সাড়ে বারোটার দিকে তারা কুমিরা গুপ্তছড়া সড়কে টায়ার জালিয়ে সড়ক অবরোধ করে। বেলা ১ টায় সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার কাছে স্মারক লিপি প্রদান করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মগধরা ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির সওদাগর। বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদ কামাল, মগধরা ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, ভুক্তভোগী প্রতারিত গ্রাহক কাজী রকিবুল আহসান, সালাউদ্দিন সওদাগর, মনির সওদাগর, নিজাম সওদাগর, আনোয়ার হোসেন, বাবুল জলদাশ, বাবু শংকর, জাহেদ, মাষ্টার সোলাইমান প্রমুখ।

ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, আল বারাকা মাল্টিপারপাস সমবায় সমিতি নামে একটি প্রতিষ্ঠান ২০০৮ সালে গুপ্তছড়া বাজারে কার্যক্রম শুরু করে। ২০১১ সালে তারা সঞ্চয়ের নামে জনগণ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে প্রতিষ্ঠানের নামে ভবন নির্মান করে। পরে এ ভবন দেখিয়ে আরো বেশি অর্থ সংগ্রহ করতে থাকে প্রতিষ্ঠানটি। প্রথম দিকে সুষ্ঠুভাবে সঞ্চয় ও ঋণ কার্যক্রম চালালেও পরে গ্রাহকদের অর্থ ফেরত না দিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা লাপাত্তা হয়ে যান। বর্তমানে প্রতিষ্ঠানটির অফিসও বন্ধ। গ্রাহকদের দাবি, তাদের প্রায় ৩ কোটির বেশি টাকা আত্মসাৎ করা হয়েছে। প্রতারিতরা বার বার বিভিন্ন জনপ্রতিনিধি ও সমবায় অফিসারের কাছে গিয়েও কোন প্রতিকার পায় নি। বর্তমানে তারা উধাও হয়ে গেলেও তাদের ভবন ১০/১২ টি ব্যবসা প্রতিষ্ঠান, ঠিকঠাক চলছে। প্রতি মাসে সেটা থেকে ভাড়া তুলে খরচ করছে, ভুক্তভোগী গ্রাহকগন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করে এ ভবন রাষ্ট্রের নিয়ন্ত্রণ নেয়ার ও ভবন সিলগালা করার জোর দাবি জানিয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews