1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

সন্দ্বীপে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতার উদ্যোগে ইফতার মাহফিল

  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২২৬ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সন্দ্বীপে সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রফী উদ্দিন ফয়সাল এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭মার্চ, সোমবার উপজেলার আবুল কাশেম হায়দার মহিলা কলেজ মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা রফী উদ্দিন ফয়সাল এর সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সাখাওয়াত হোসেন শাহীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোস্তফা কামাল পাশা। দোয়ায় বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, সন্দ্বীপ পৌরসভা বিএনপির আহবায়ক আহসানুল তালুকদার রিপন ও বৈষম্যবিরোধী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

এসময় বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মিজানুর রহমান মিল্টন, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর হোসেন, নাসিরুল কবির মনির তালুকদার, মাস্টার আবুল কাশেম ও উপজেলা বিএনপির সদস্য এবং অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews