ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ জাতীয় উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নে ১০ দিনব্যাপী ভিডিপি (Village Defence Party) মৌলিক প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার জনাব রিগ্যান চাকমা। তিনি বলেন, ভিডিপি সদস্যরা দুর্যোগ ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এই প্রশিক্ষণ তাদের দক্ষতা বৃদ্ধি করে আত্মকর্মসংস্থান ও জাতীয় নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব জামিরুল ইসলাম এবং বাংলাদেশ কৃষি ব্যাংক, সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক মোঃ আখতারুজ্জামান সুজন। সমাপনী দিনে ৩৫ জন প্রশিক্ষণার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র ও প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়। প্রশিক্ষণার্থীরা সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং অর্জিত জ্ঞান সমাজের কল্যাণে কাজে লাগানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
Leave a Reply