ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে একটি পাথর বাহি বাল্বহেড ডুবে গেছে। ডুবে যাওয়া বাল্বহেড এ সাত জন নাবিক ছিল। বৃহস্পতিবার সকালে তাদের চ্যানেল থেকে সন্দ্বীপগামী যাত্রীবাহী একটি সার্ভিস বোটে উদ্ধার করা হয় তাদের। উদ্ধার হওয়া নাবিকদের বাড়ি কিশোরগঞ্জ বলে জানা গেছে।
উদ্ধার হওয়া এক নাবিক জানান, বৃহস্পতিবার ভোর চারটায় পাথর বোঝায় করে একটি বন্ধহেড নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। সকালে বাল্বহেডটি লালবয়া বাতির কাছে আসলে প্রচন্ড ঢেউয়ের আঘাতে তাদের বন্ধহেড ডুবে যায়। বন্ধহেড থাকা সাত নাবিক লাইফ জ্যাকেট নিয়ে পানিতে ভাসতে ভাসতে সন্দ্বীপ চ্যানেলের দিকে চলে আসে। সেখান থেকে একটি যাত্রীবাহী সার্ভিস বোট তাদের উদ্ধার করে।
কুমিরা ঘাটের সার্ভিস বোটের চালক মুনছুর মাঝি জানান, সকাল সাতটায় আমি যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে সার্ভিস সন্দ্বীপ যাচ্ছিলাম। হঠাৎ মাঝ নদীতে কয়েকজনকে ভাসতে দেখি। দ্রুত তাদের কাছে বোট নিয়ে সাতজনকে উদ্ধার করি। তারা সবাই সুস্থ আছে। উদ্ধার হওয়া নাবিকরা বর্তমানে সন্দ্বীপে রয়েছেন।

Leave a Reply