একতা ডেস্কঃ প্রায় ১২ দিনের লম্বা সফর শেষ করলেন বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আরমগীর। যুক্তরাজ্য থেকে ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। গত ১ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন সফরে যান। ঢাকা ছাড়ার আগে তিনি সাংবাদিকদের জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ এবং স্ত্রীর চিকিৎসার জন্যই এই সফর। সেদেশে পৌঁছানোর পর ৩ ডিসেম্বর তিনি যুক্তরাজ্য বিএনপির আয়োজিত রয়েল রিজেন্সির এক আলোচনা সভায় অংশ নেন। এরপর তিনি যুক্তরাজ্যের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নোত্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সর্বশেষ, গত মঙ্গলবার সারে এলাকার গিলফোর্ড হারবার হোটেলে যুক্তরাজ্য বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
বৈঠকগুলোতে তারেক রহমান দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি শরিক দলগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আদায়ের কৌশল, এবং দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সুষ্ঠুভাবে সম্পন্ন করার দিকনির্দেশনা দেন। পাশাপাশি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়, তারেক রহমানের দেশে ফেরার পরিকল্পনা, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার প্রচারণা বৃদ্ধি, এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উপর জোর দেন।

Leave a Reply