1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী শালিখায় চুরির অভিযোগে তিন চোর আটক

সমালোচনার মুখে আম আ-জনতা পার্টির নাম বদলে গেল

  • বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৯১ গননা করুন

একতা ডেস্কঃ সমালোচনার মুখে বদলে দেয়া হলো বাংলাদেশ আ-আম জনতা পার্টির নাম। পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে বাংলাদেশ আমজনগণ পার্টি। আরেকটি রাজনৈতিক দলের নামের আংশিক মিল থাকায় তাদের অনুরোধে এই নাম পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আমি জেলে থাকা অবস্থায় ২০২২ সালে আমজনতা পার্টি করার পরিকল্পনা করি, নামও সেই সময় ঠিক করেছি। নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠাও করেছি। পরে যখন দেখলাম ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত এরকম একটা গ্রুপ এই একই নামে দল করেছে, তাদের দলের নাম আমজনতা দল। সেই দলের নেতা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আমাকে তারা বিষয়টি খুলে বলেছেন। আমি তাদের কথা বুঝতে পেরে, তাদের প্রতি সম্মান দেখিয়ে আমার দলের নাম পরিবর্তন করে নিয়েছি।

মূলত তাদের প্রতি সম্মান দেখিয়ে আমার দলের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’ নামকরণ করেছি। নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠার কারণ জানিয়ে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা, অবিচার নির্মূল করার লক্ষ্যে আমি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছি। আমি মজলুমের পাশে দাঁড়াতে চাই।

চলতি বছরের ১৭ এপ্রিল নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ আত্মপ্রকাশ করেছিল। সেই নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’ রাখা হলো।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews