1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়, পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল মহালছড়িতে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন শালিখায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান মহালছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে

সরকারকে পূর্ণ সমর্থন দেবে বিরোধীরা মন্তব্য রাহুলের

  • শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৬৭ গননা করুন

একতা ডেস্কঃ মোদি সরকারের যেকোনো পদক্ষেপে পূর্ণ সমর্থন দেবে কংগ্রেস জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার ঘটনায়। ভারতের পার্লামেন্টের প্রধান বিরোধীদলীয় নেতা এবং কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এ কথা জানিয়েছেন। কাশ্মীর রাজ্যের পেহেলগামে হত্যাযজ্ঞের ঘটনায় বৃহস্পতিবার নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠক ডেকেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। সেই বৈঠকে রাহুল জানিয়েছেন, প্রত্যেক রাজনৈতিক দল সর্বতো এবং ঐক্যবদ্ধভাবে এই হামলার নিন্দা জানাচ্ছে। এই পরিস্থিতিতে সরকারের যেকোনো পদক্ষেপে বিরোধী দলগুলো সর্বাত্মকভাবে সমর্থন করবে। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়ুগে বলেছেন, আমরা চাই যত দ্রুত সম্ভব জম্মু ও কাশ্মীরে শান্তি ফিরে আসুক।

জানা গেছে, বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপিবিরোধী ভারতীয় রাজনৈতিক দলগুলোর জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিভ ইনক্লুসিভ অ্যালায়েন্স-ইন্ডিয়া’র সব সদস্য। এছাড়া এই জোটের বাইরে থাকা দলগুলোও যোগ দিয়েছিল বৈঠকে। গত মঙ্গলবার বিকেলে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পেহেলগাম জেলার বৈসরণ তৃণভূমিতে পর্যটকদের ওপর নির্বিচার হামলা চালায় কাশ্মীরভিত্তিক সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই তৈয়বার উপশাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলাকারীরা অন্তত ২৬ পর্যটককে গুলি করে হত্যা করেছে। তাদের গুলিতে আরও বেশ কয়েকজনকে আহত হন।

যাদের গুলি করে হত্যা করা হয়েছে, তারা সবাই পুরুষ। বস্তুত, ২২ এপ্রিলের হামলা ছিল ২০১৯ সালের পুলোয়ামা হামলার পর জম্মু ও কাশ্মিরে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা। ভয়াবহ এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত এবং তাৎক্ষণিকভাবে দেশটির সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিতসহ বিভিন্ন পদক্ষেপ নেয়। পাল্টা জবাব হিসেবে নয়াদিল্লির জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধসহ একাধিক কঠোর পদক্ষেপ নেয় ইসলামাবাদও।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews