1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

সরকার যশোরে ভবদহ জলাবদ্ধতা সমস্যার চিরস্থায়ী সমাধানের পথে হাঁটছে

  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৬২ গননা করুন

একতা ডেস্কঃ যশোরের ভবদহ জলাবদ্ধতা সমস্যার চিরস্থায়ী সমাধানের পথে হাঁটছে সরকার। এ কথা বলে যশোরবাসীকে আশ্বস্ত করলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার দুপুর ১২টায় যশোরের অভয়নগর উপজেলার ভবদহ ২১ ভেন্ট ফ্লুইস গেট পরিদর্শন শেষে ভবদহ মহাবিদ্যালয় মাঠে সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় তার সাথে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক উপস্থিত ছিলেন।

তিনি সাংবাদিকদের আরও বলেন, কয়েকটা মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টায় ভবদহ জলাবদ্ধ এলাকায় এবার ১৭ হাজার হেক্টর জমিতে ধান চাষ সম্ভব হয়েছে। চার হাজার হেক্টর জমি জলাবদ্ধ থেকে গেছে। গতবারের বর্ষার মতো এবার যাতে পানি না জমে, সেজন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহ এলাকার নদী খনন কাজ শুরু হবে। জলাবদ্ধতা নিরসনে যেসব সেচপাম্প কাজ করছে, সেগুলোর বিদ্যুৎ বিল ইতিমধ্যে ৪৬ শতাংশ কমিয়েছে পল্লী বিদ্যুৎ। এ এলাকার জন্য কৃষি ব্যাংকের ঋনের সুদ মওকুফেরও ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, এসব উদ্যোগের পাশাপাশি ভবদহ জলাবদ্ধতা সমস্যার চিরস্থায়ী সমাধান যাতে হয়, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে।

উপদেষ্টা বলেন, ২০০৫ সালে ভবদহ সমস্যার সমাধান করা সহজ ছিল। কিন্তু সেসময় সরকার সদিচ্ছা দেখায়নি। বর্তমান সরকার এ সমস্যার চিরস্থায়ী সমাধানের জন্য ইতিমধ্যেই ফিজিবিলিটি স্টাডি শুরু করেছে। পক্ষ-বিপক্ষ সবার কাছ থেকে এ ব্যাপারে মতামত নেওয়া হবে। এরপর বিশেষজ্ঞদের সাথে কথা বলে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা তিনজন উপদেষ্টা একসঙ্গে ভবদহ এলাকা পরিদর্শনে এসেছি, যাতে ভবদহ জলাবদ্ধতা সমস্যার চিরস্থায়ী সমাধানে জাতীয় নীতি নির্ধারণী মহলে ঐক্যমত্যে পৌঁছানো সহজ হয়। তিনি বলেন, অন্তত চিরস্থায়ী সমাধানের কাজ আমরা যাতে শুরু করে যেতে পারি, সেই চেষ্টা আমাদের থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews