একতা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র মিশনের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক গোলাম মোর্তোজা। তাকে সচিব পদমর্যাদায় দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে ১৯ নভেম্বর, মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আর যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এই নিয়োগ পেয়েছেন। তার এ নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Leave a Reply