1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

  • রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৬৬ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ শুক্রবার রাতে(২৮ আগস্ট ২০২৬) অতিরিক্ত পাহাড়ি ঢলের কারণে সাজেক রোডের বাঘাইহাট বাজার এলাকায় মূল সড়কের কিছু অংশ প্লাবিত হয়। বর্তমানে বাঘাইহাট বাজার এলাকার পানি সম্পূর্ণরূপে নিষ্কাশিত না হলেও যান চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে।

এমতাবস্থায়, সাজেক পর্যটন এলাকায় আটকে পড়া প্রায় পনেরো শতাধিক পর্যটকের নিরাপত্তা নিশ্চিতকরণ ও নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

অজ শনিবার, (২৯ আগস্ট ২০২৬) বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বিত প্রচেষ্টা, নিবিড় তদারকি এবং স্থানীয়দের সহযোগিতায় সাজেকে আটকে পড়া প্রায় পনেরো শতাধিক পর্যটককে নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

দুর্যোগপূর্ণ এ সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, মানবিক দায়িত্ববোধ ও জনসেবার অঙ্গীকারের প্রতিফলন হিসেবে সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রম স্থানীয় জনগণ ও পর্যটকদের মধ্যে ব্যাপক আস্থা ও স্বস্তি সৃষ্টি করেছে।

এ সময় পর্যটকরা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের আন্তরিকতা ও অক্লান্ত পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, সেনাবাহিনীর সদস্যদের সার্বিক সহযোগিতা ও তদারকির ফলে তারা নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছেন। এ জন্য তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে জনগণের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখতে ভবিষ্যতেও একই নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে যাবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews