1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সিঙ্গাপুরের নাগরিক দাবি করে সুরক্ষা চাইলেন এস আলম

  • বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২১৪ গননা করুন

একতা ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি দিলেন এস আলম গ্রুপের কর্ণধার মো. সাইফুল আলম নিজেকে সিঙ্গাপুরের নাগরিক দাবি করে। তার পক্ষে আইনি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠিয়েছে, যেখানে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে তার সুরক্ষা চাওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ-সিঙ্গাপুর বিনিয়োগ সুরক্ষা চুক্তির (২০০৪) অধীনে তারা আন্তর্জাতিক সালিসি আদালতে মামলা করতে পারেন। ফিন্যানশিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে এস আলম গোষ্ঠী বাংলাদেশ থেকে ১ লাখ ২০ হাজার কোটি পাচারের অভিযোগ করেছেন আহসান মনসুর। সম্প্রতি যুক্তরাজ্যের ফিন্যানশিয়াল টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আহসান মনসুর এই অভিযোগ করেন। ওই সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে এস আলম পরিবারের পক্ষে এই চিঠি দিয়েছে আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল উর্দুহার্ট অ্যান্ড সালিভান। ফিন্যানশিয়াল টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থনীতিবিদ ড. আহসান মনসুর অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে এস আলম গোষ্ঠী বাংলাদেশের ব্যাংক খাত থেকে ১ হাজার কোটি ডলার পাচার করেছে। আন্তর্জাতিক মানদণ্ডে এটিকে ব্যাংক ডাকাতির সবচেয়ে বড় ঘটনা হিসেবে বর্ণনা করেছেন তিনি।

সাইফুল আলম কবে নাগরিকত্ব পেয়েছেন বা বাংলাদেশের নাগরিকত্ব ছাড়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন কি না. তা স্পষ্ট নয়। সিঙ্গাপুরের আইনে ২৫ লাখ সিঙ্গাপুর ডলার বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যায়। তবে সিঙ্গাপুর সরকার বা তার আইনি প্রতিনিধি এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বাংলাদেশের আইন মেনে বিদেশে বিনিয়োগের কোন অনুমোদন সাইফুল আলম নেননি। দেশের যে কয়টা প্রতিষ্ঠান বিদেশে বৈধভাবে বিনিয়োগ করেছে, সেই তালিকায় সাইফুল আলমের নাম নেই।

বাংলাদেশ ব্যাংকের মতে, বৈধ প্রক্রিয়ায় বিদেশে বিনিয়োগের জন্য সাইফুল আলমের কোনো অনুমোদন নেই। দেশ থেকে বৈধ বিনিয়োগকারীদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়নি। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মন্তব্য রাষ্ট্রের বক্তব্য বলে গণ্য হবে। সাইফুল আলম দাবি করেছেন, সিঙ্গাপুরের নাগরিক হিসেবে তার অধিকার সুরক্ষিত করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আহসান মনসুর দাবি করেছেন, তার অভিযোগের পেছনে প্রমাণ রয়েছে এবং তা সংকলনের প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ায় কিছু সময় লাগতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews