1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকছে অস্ত্রবিরতির পরও

  • রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৫৫ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ দুই দেশের মধ্যে পানি ভাগাভাগির গুরুত্বপূর্ণ একটি চুক্তি স্থগিতই থাকছে ভারত ও পাকিস্তান কয়েকদিনের প্রাণঘাতী সংঘর্ষের পর অস্ত্রবিরতিতে সম্মত হলেও। ১৯৬০ সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি সিন্ধু নদ ও এর শাখা নদীগুলোর পানি বন্টন নিয়ন্ত্রণ করে। কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের ওপর প্রাণঘাতী সন্ত্রাসী হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে ভারত একতরফাভাবে এই চুক্তি স্থগিত করে। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। দেশটি জানিয়েছে, ভারতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আন্তর্জাতিক আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

এই চুক্তির মাধ্যমে পাকিস্তানের কৃষি সেচের জন্য ৮০ শতাংশ পানির নিশ্চয়তা মিলেছে। পাকিস্তানের পানি মন্ত্রণালয়ের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেন, সিন্ধু পানি চুক্তি (অস্ত্রবিরতি) আলোচনার কোনো অংশ না। ভারতের এক সরকার কর্মকর্তা জানান, এই চুক্তি নিয়ে নেওয়া পদক্ষেপে কোনো পরিবর্তন আসেনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। পাকিস্তানের পানি মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাও প্রকাশ্যে কিছু বলেননি। কাশ্মীর হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম ছিল এই পানি বণ্টন চুক্তি স্থগিত করা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews