1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সিরিয়ায় আসাদের পতনের পর উড়লো প্রথম বাণিজ্যিক ফ্লাইট

  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৬ গননা করুন

একতা ডেস্কঃ সিরিয়ায় বাশার আল-আসাদ পালানোর পর ১৮ ডিসেম্বর, বুধবার প্রথম বাণিজ্যিক ফ্লাইটের উড্ডয়ন করেছে। বছরের পর বছর ধরে চলা গৃহযুদ্ধের পর সিরিয়ার রাজধানী দামেস্ক দখলে নেন বিদ্রোহীরা। পরে দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন বাশার আল-আসাদ। বুধবার ফ্লাইটটি দেশটির উত্তরে আলেপ্পোতে অবতরণ করে।

৪৩ জন যাত্রী ছিলেন ফ্লাইটটিতে। যাদের মধ্যে সাংবাদিকদের একটি দলও অন্তর্ভুক্ত ছিল। ৮ ডিসেম্বর দামেস্ক বিমানবন্দরে আসাদপস্থি বাহিনীর নিয়ন্ত্রণ হারানোর পর থেকে কোনো ফ্লাইট ওঠা-নামা করেনি। ওইদিন বিদ্রোহী যোদ্ধারা রাজধানীর দিকে অগ্রসর হওয়ার সময় আসাদবাহিনী বিমানবন্দর ত্যাগ করে। এই সপ্তাহের শুরুর দিকে বিমানবন্দরের কর্মীরা বিরোধী পক্ষের তিন-তারা পতাকা তৈরি করেন, যা ২০১১ সালের বিদ্রোহের প্রতীক। পরে টার্মিনালের অভ্যন্তরে আল-আসাদ সরকারের পতাকা সরিয়ে নতুন পতাকাটি স্থাপন করা হয়। বিমানবন্দরের একজন কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, রক্ষণাবেক্ষণের কাজ শেষে ২৪ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হবে। এদিকে, প্রতিবেশী জর্ডান বাণিজ্যের জন্য জাবের সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দিয়েছে। ফলে দুই দেশের মধ্যে পণ্য এবং মালবাহী যান চলাচল পুনরায় শুরু হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews